শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে ৩টি চোরাই ইজিবাইকসহ অজ্ঞানপার্টির চোর চক্রের ৪ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোর ডিবি পুলিশের একটি চৌকশ টিমের অভিযানে ৩টি চোরাই ইজিবাইক সহ অজ্ঞানপার্টির চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।

আটকৃত আসামী- মোঃ রায়হান হোসেন বাবু (৩০), পিতা-মোঃ মোকলেসুর রহমান, মোঃ সাগর হোসেন (২৬), পিতা- মোঃ হারুনার রশীদ, উভয় যশোরের কোতয়ালী থানাধীন নরেদ্রপুর (রুপদিয়া)র বাসিন্দা। মোঃ লিটন শিকদার (৩৮), পিতা-মৃত মাহতাব শিকদার, সাং-বারাকপুর বাজার, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি-২৫০ শয্যা হাসপাতালের সামনে, থানা-সোনাডাঙ্গা, জেলা-কে এম পি খুলনা, মোঃ সুমন সরদার (২৫), পিতা-রুস্তম সরদার, সাং-সিদ্ধিপাশা সর্দারপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর।

গত (০৪ জুলাই) রাত ৯টার দিকে বাঘারপাড়া থানাধীন বাবলাতলা এলাকায় জনৈক বাহারুল শিকদার, পিতা- মোঃ মোগবুল শিকদার, সাং- দোহাকুলা দক্ষিন, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর (ইজিবাইক চালক) কে অজ্ঞাতনামা ৪/৫ জন দুস্কৃতকারী পানিয়ের সাথে চেতনা নাশক দ্রব্য খাইয়ে অচেতন করে ইজিবাইক চুরির ঘটনায় বাহারুল বাদী হয়ে বাঘারপাড়া থানায় এজাহার দায়ের করলে বাঘারপাড়া থানার মামলা নং-০৪, তাং- ০৪/১০/২০২৩ খ্রিঃ,ধারা-৩২৮/৩৭৯পেনাল কোড রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফি আহম্মেদ রিয়েলসহ ডিবি’র একটি চৌকশ টিম অদ্য (৫ অক্টোবর)রাতে যশোর নরেন্দ্রপুর, খুলনার খালিশপুর ও অভয়নগরের সিদ্ধিরপাশা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার সহ বর্নিত ঘটনার চোরাই ইজিবাইকসহ আরো ২টি চোরাই ইজিবাইক উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার অজ্ঞানপার্টির চোর চক্রের সক্রিয় সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইজিবাইক ড্রাইভারকে চালক সেজে ভাড়া করে পথিমধ্যে পানীয়ের সাথে চেতনা নাশক ঔষধের গুড়া মিশিয়ে পান করিয়ে অচেতন করে চালককে ফেলে ইজিবাইক চুরি করে থাকে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ