শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুরে ছাত্রলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদিগিরি এলাকায় তুহিন নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশষ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত তুহিন দর্জি (৩৪) সে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে। এছাড়াও সে মাদারীপুর মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

থানা পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যার সময় তুহিন দর্জি ব্যক্তিগত কাজের উদ্দ্যেশ্যে সে তার বন্ধু শিমুল সরদারকে নিয়ে মোটরসাইকেলে করে ঝাউদিতে যান। কাজ শেষে ফেরার পথে ঝাউদিগিরি এলাকায় এলে মোটরসাইকেল থামিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। শিমুল পালিয়ে গেলেও তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করা হয়। এসময় তুহিনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তুহিনের অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কে বা কার এ ঘটনা ঘটিয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ