শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বিমান বন্দরে রাইস কুকারের ভেতর থেকে পৌনে ২ কেজি স্বর্ণসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে অবৈধভাবে নিয়ে আসা পৌনে দুই কেজি স্বর্ণসহ এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত মোহাম্মাদ আলী  (৩৪) সে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস শাখার উপকমিশনার আহসান উল্লাহ বলেন, শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে আসেন তিনি। পরবর্তী সময়ে বিমানবন্দরে স্বাভাবিক স্ক্যানিংয়ে তার ব্যাগেজে সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি ধরা পড়ে। একপর্যায়ে তার ব্যাগেজে থাকা একটি রাইস কুকারে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ ক্যারেটের ১ কেজি ৭০০ গ্রাম কাঁচা সোনা ও ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

তিনি আরও জানান, মোহাম্মাদ আলীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো নিউজ