শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

সংবাদ প্রকাশের পর বোয়ালমারীতে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দিলেন প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ পাঠক: ০
বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের রেজিষ্ট্রেশন বাবদ আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত পাচ্ছে বলে জানা গেছে।
বোয়ালমারী জর্জ একাডেমী নামের ওই শিক্ষা প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করছে মর্মে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়। এরপরই প্রধান শিক্ষক অতিরিক্ত অর্থ আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে আদায়কৃত অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের ফেরত দিতে শ্রেণি শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন প্রধান শিক্ষক।
জানা যায়, চলতি বছর অষ্টম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত ফি ৭৪ টাকা। অথচ বোয়ালমারী পৌর সদরে অবস্থিত জর্জ একাডেমীতে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ গত কয়েকদিন ফি আদায় করা হয় ২৫০ টাকা। ম্যানেজিং কমিটির সাথে কোনরূপ আলাপ আলোচনা না করে ওই টাকা বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা নির্ধারণ করেন বলে অভিযোগ উঠেছিল। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সভাপতি মো. কামরুল হাসান লিখিতভাবে অভিযোগ করেছিলেন যে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন বাবদ টাকা নির্ধারণের ব্যাপারে তিনি অবহিত হন। এরপর রেজিষ্ট্রেশন বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। পরে মঙ্গলবার প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা ওই শ্রেণির শ্রেণি শিক্ষকদের ডেকে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ ১০০ টাকা আদায় করার নির্দেশ দেন। সেই সাথে যাদের নিকট থেকে আগেই ২৫০ টাকা করে আদায় করা হয়েছে তাদের ১৫০ টাকা করে ফেরত দেয়ার নির্দেশনা দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৮ম শ্রেণির শ্রেণি শিক্ষক মহসিন আলম বলেন, মঙ্গলবার ক্লাসে যাওয়ার আগে প্রধান শিক্ষক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে ১০০ টাকা করে রেজিষ্ট্রেশন ফি বাবদ আদায় করতে বলেছেন। আর যারা আগে দিয়ে দিয়েছে তাদের অতিরিক্ত অর্থ ফেরত দিতে বলেছেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা বলেন, বাড়তি কোন টাকা নেওয়া হচ্ছে না। আগে যারা নিয়েছিলেন আমি বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ফেরৎ দেওয়ার নির্দেশনা দিয়েছি।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ