শিরোনাম:
বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী

চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ  যশোরের চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ০৪টি ভারতীয় এয়ার গান ও ০১টি বিদেশী গ্যাস পিস্তল এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি আটক করেছে বিজিবি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাড়ে ৯টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানাধীন দৌলতপুর গ্রামস্থ মাঠের মধ্য হতে ০৪টি ভারতীয় এয়ার গান ও ০১টি বিদেশী গ্যাস পিস্তল এবং ট্রিগার স্প্রিং ৩০টি, ব্যাকসাইড ইউ ১৪টি, ফ্রন্ট সাইড টিপ ২৯টি আটক করে। আটককৃত অস্ত্র ও আনুষাঙ্গিক সরঞ্জামাদির সর্বমোট সিজার মূল্য ২,৪৩,০০০/- (দুই লক্ষ তিতাল্লিশ হাজার) টাকা।
আটককৃত অস্ত্র মামলা দায়ের এর মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরণের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ