
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোর কোতোয়ালি থানাধীন দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি রুপা ও এক বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন জব্দ সহ ৪ জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামী- সাতক্ষীরা কলারোয়া থানাধীন ঝিকরা দক্ষিণ গ্রামের সন্তোষ কুমার রায় এর ছেলে তরুণ কুমার রায় (৪৭), একই থানাধীন আলাইপুর উত্তর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে মোঃ শিমুল মোড়ল, উত্তর ভাদিআায়ালী গ্রামের মোঃ আলফাজ আলী সরকারের ছেলে মোঃ শামীম হোসেন ও যশোর সদর থানাধীন সাতবাড়িয়া গ্রামের মোঃ আজিবর হোসেনের ছেলে মোঃ আওয়াল হোসেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক পিবিজিএম, পিএসসি লেঃ কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ/রুপা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণ/রুপাসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৫টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে সাড়ে ১০ কেজি রুপা ও এক বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন, নগদ ৬,২০৫ টাকা জব্দ সহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় আটককৃত মালামালের মূল্য ৬৫,৮৯,৭০৫/- (পয়ষট্টি লক্ষ উননব্বই হাজার সাতশত পাঁচ) টাকা।
আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে রুপাগুলি এবং বিদেশী মদ যশোর হতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক, চোরাচালান ও নানা অপরাধ দমনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সর্বদা সজাগ থাকবে।