শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

বিশেষ প্রতিনিধি॥ যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকায় মেয়ের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর চাইনিজ কুড়ালের কোপে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন।

আহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৫০)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তাঁর পিতা মরহুম আইতাল মিয়া। স্থায়ী ঠিকানা সাদিকপুর, থানা কালিগঞ্জ, জেলা ঝিনাইদহ। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার পালবাড়ি মোড় তাকওয়া মসজিদ গলিতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে তরিকুল ইসলামের মেয়ের বিয়েতে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী ইয়ামিন (৩০)-এর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়ামিন তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে তরিকুল ইসলামের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর হামলাকারী ইয়ামিন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এই ক্যাটাগরির আরো নিউজ