শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বেনাপোলে এমপিও ভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ বেনাপোলে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ভাতা বৃদ্ধির দাবিতে পোর্ট থানাধীন এমপিও ভুক্ত শিক্ষকরা মানববন্ধন করেছেন।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০ টার সময় বেনাপোল পৌর বাজারের রহমান চেম্বারের সামনে,বেনাপোল পোর্ট থানার এমপিও ভুক্ত শিক্ষকদের উদ্যোগে, বেনাপোল ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মহসিন আলীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বেনাপোল ডিগ্রী কলেজের প্রধান শিক্ষক কামরুজ্জামান শান্তি,বেনাপোল ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মহসিন আলী,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোকলেছুর রহমান সহ বেনাপোল পৌর এলাকার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, এমপি ভুক্ত শিক্ষকরা যে বেতন পান তা দিয়ে বর্তমান সময়ে পরিবার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী, ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা অতি দ্রুত প্রজ্ঞাপন এর মাধ্যমে জারির দাবি জানচ্ছি।


এই ক্যাটাগরির আরো নিউজ