শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

উলাশী খালপাড়ের কিশোর মাসুদ নিখোঁজ, একমাত্র ছেলের শোকে ভেঙে পড়েছে অসহায় বাবা-মা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ পাঠক: ০

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের শার্শা উপজেলার উলাশী খালপাড় এলাকার কিশোর মাসুদ হোসেন (১৯) গত সোমবার থেকে নিখোঁজ রয়েছেন। একমাত্র ছেলের শোকে ভেঙে পড়েছেন মাসুদের অসহায় বাবা-মা।

 

নিখোঁজ মাসুদ (১৯) সে ভ্যানচালক নুর মোহাম্মদ (৪৫) ও গৃহিণী মাসুমা বেগমের একমাত্র সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে মাসুদ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। পরে বেলা ২টার দিকে উলাশী বাজারে তাঁর বাবার সঙ্গে দেখা হয়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

স্থানীয় বাসিন্দা অন্তু জানান, আমি শুনেছি কুচেমোড়া মোড়ে মাসুদের সঙ্গে দুইজনের হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের একজন মাসুদের ভ্যান নিয়ে চলে যায়, আর মাসুদও তাদের সঙ্গে চলে যায়। এরপর থেকে আর দেখা যায়নি।

 

নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবার ও এলাকাবাসী। মাসুদের পিতা নুর মোহাম্মদ বলেন, “আমাদের সন্তানের কোনো খোঁজ পাচ্ছি না। প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন আমার ছেলেকে দ্রুত আমাদের কাছে ফিরিয়ে দিন।

 

এলাকাবাসীর দাবি, মাসুদ একজন ভদ্র ও পরিশ্রমী তরুণ। তাঁরা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, দ্রুত তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ