শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

কেরাণীগঞ্জে বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী মালামাল জব্দ, ৩ লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ পাঠক: ০

নিউজ ডেক্সঃ ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী মালামাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টম্বর)র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ও র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ও প্রসাধনী সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটি বাজার এলাকায় মোল্লা বাড়ির মো: সিয়াম’কে ২,০০,০০০/- টাকা জরিমানা এবং কোলচরের সানোয়ার রহমান’কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করে তা জনসমক্ষে ধ্বংস করা হয়।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্রসাধনী সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে খেলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ