শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আমজাদ হত্যা মামলার আসামি সুজন মন্ডল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেক্সঃ রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি মোঃ সুজন মন্ডল (২৯)’কে ফরিদপুর কোতয়ালী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

গ্রেফতারকৃত আসামী- মোঃ সুজন মন্ডল (২৯) সে রাজবাড়ী সদর থানাধীন মুকিদহ গ্রামের মো: মকিম মন্ডল এর ছেলে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যা অনুমান ৭টার দিকে ভিকটিম মো: আমজাদ খান এর সহিত পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামি মোঃ সুজন মন্ডল (২৯)’সহ অপরাপর আসামীগণ রাজবাড়ী জেলার সদর থানার মুচিদহ এলাকায় ভিকটিমের বসতবাড়িতে প্রবেশ করে এবং ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৭, তারিখ- ২৪/০৭/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।

 

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/০৯/২০২৫ তারিখ দুপুর আনুমান ১২.৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জোবয়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: সুজন মন্ডলকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ