শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

মাদক মামলায় সাজা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ পাঠক: ০

নিউজ ডেক্সঃ মাদক মামলায় সাজা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব খন্দকার (৩৬)’কে ফরিদপুর কোতয়ালী হতে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও সেনাবাহিনী।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২২ সেপ্টম্বর)রাত ৯টার দিকে র‌্যাব-১০ ও সেনাবাহিনী এর যৌথ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা মাস্টার কলোনী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর নং- ৩০৮/১৯ (কোতয়ালী), ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি সজিব খন্দকার (৩৬), পিতা- সালাম খন্দকার, সাং- বঙ্গেরস্বরদী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় আরও ০৪ (চার) টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ