শিরোনাম:
বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন

রাজধানীতে দুই লাখ টাকার হেরোইন উদ্ধার, আটক-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সমাজের চোখ নিউজ ডেক্সঃ রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যমানের ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 

আটককৃত আসামী- চাপাইনবাবগঞ্জের সদর থানাধীন গিধনিপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৬) ও এলাকার মো: আতাউর রহমানের ছেলে মোঃ আলী হোসেন (৩৪)।

র‌্যাব জানায়, গতকাল বুধবার (৩ সেপ্টম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৫টার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর ও আলী হোসেন নামে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মোঃ জাহাঙ্গীরের নিকট হতে ২০ (বিশ) গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা এবং  মোঃ আলী হোসেন এর নিকট হতে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার অবৈধ মাদক উদ্ধার এবং আসামিদ্বয়ের নিকট হতে মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের নগদ ৭,১৭০/- টাকা জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ