শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলের সীমান্তে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত যুকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পুটখালী শীমান্তে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ শে আগস্ট) সকাল ৭ টার সময় পুটখালী সীমান্তবর্তি চরের মাঠের আম বাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে টহলরত বিজিবি ও স্থানীয়রা বেনাপোল পোর্ট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ গাছ থেকে নিচে নামায় এবং শেখানেই লাশ টির সুরাতল রিপোর্ট করে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যান। তবে লাশ টির এখনও পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ