শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

চাকরিচ্যুত ডিবির এসআই কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ পাঠক: ০

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের চাকরিচ্যুত এসআই মাহবুব হাসান ওরফে ‘ডিবি হাসান’কে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। শনিবার দিবাগত গভীর রাতে নগরীর ভদ্রা হজের মোড় এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে নগরীর চন্দ্রিমা থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

 

পুলিশ জানায়, মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য। গত বছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে তার বিরুদ্ধে। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের ২২ আগস্ট মামলাটি দায়ের করেন।

 

এছাড়া, মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি গত বছর চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ