শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

লুট হওয়া সাদা পাথর ৭ দিনের মধ্যে একইস্থানে রাখতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ পাঠক: ০

নিউজ ডেক্সঃ সিলেটের ভোলাগঞ্জ পর্যটন স্পট থেকে লুট হওয়া সাদা পাথর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতায় উদ্ধার করে একই স্থানে ৭ দিনের মধ্যে রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়েগঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী বৃহস্পতিবার আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসাথে বুয়েটের একজন অধ্যাপককে নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করতে নির্দেশ দিয়েছেন আদালত। এবং ওই কমিটিকে ভোলাগঞ্জ পর্যটন স্পটের পরিবেশগত কি ক্ষতি হয়েছে তা নিরূপণ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সাথে সাদা পাথর লুটের ঘটনায় যারা জড়িত তাদের নাম-ঠিকানা প্রতিবেদন আকারে দাখিল করতে স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেউ দিন ও রাতে পাথর অপসারণ করতে না পারে সে জন্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্থানীয় প্রশাসনকে একটি মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ