শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হাতাহাতি, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৫ জুন, ২০২৫

এম এম জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে তেরো মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দুইপক্ষের মারামারিতে ৬ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৪ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালের দিকে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বাবুল মোল্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের সাথে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে ইউএনও এবং ওসির উপস্থিতিতে পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানা গেছে।

এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী পৌর সদরের ছোলনা গ্রামের বাসিন্দা ও উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. বাবুল মোল্যার নিকট ১৩ মাসের বিদ্যুৎ বিল বাবদ ১৪ হাজার ৬১০ টাকা পাওনা রয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির। বুধবার সকাল দশটার দিকে স্থানীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বাবুল মোল্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালমারী জোনাল অফিসের কর্মচারীগণ। এ সময় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির শাহেদ, জুয়েল, রাসেল, হাবিব এবং গ্রাহক বাবুল মোল্যা ও তার ভাই শাহজাহান আহত হয়। পল্লী বিদ্যুৎ এর দুইজন ও বাবুল ও শাহজাহানক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গ্রাহক বাবুল মোল্যা অভিযোগ করে বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। শোর চিৎকার শুনে বাইরে গিয়ে পল্লী বিদ্যুৎ এর লোকজনকে দেখতে পাই। তারা আমার ভাইকে মারতে ছিল। তাকে ঠেকাতে এগিয়ে গেলে আমাকেও ঘিরে ধরে মারতে থাকে। বড় রেঞ্জ দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেয়। গ্রামের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে এসে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমরা একটু সুস্থ হলেই মামলা করবো।

এ ব্যপারে বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মো. সাইদুর রহমান বলেন, ১৩ মাসের সাড়ে ১৪ হাজার টাকা বিল বাকি। বিলও পরিশোধ করে না আবার লাইন কাটতেও দেয়না। জুন মাসে আমাদের প্রচুর চাপ থাকে। তাই বিল আদায়ে না হলে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিল। কিন্তু তারা আমাদের লোকজনকে মারপিট করে আহত করে। আহত চারজনের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ইউএনও এবং ওসি মহোদয়কে সাথে নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো কেউ অভিযোগ জমা দেয়নি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ না করা অন্যায়। আমি গিয়েছিলাম এ নিয়ে আর কোন ঝামেলা যাতে না হয় আর জনগণকে সচেতন করতে। যাতে ভবিষ্যতে এ রকম না হয়। অভিযোগ দিলে কার কি দোষত্রুটি পুলিশ খুঁজে বের করবে।


এই ক্যাটাগরির আরো নিউজ