শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

চৌগাছায় ভাইয়ের চাপাতির কোপে বড় ভাই গুরুতর আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের চাপাতির কোপে বড় ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বড় ভাই রবিউল।

 

শুক্রবার (১৪ জুন ২০২৫) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ৭ নম্বর পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি মোঃ রবিউল ইসলাম (৫২) সে পুড়াহুদা গ্রামের রফিউদ্দিনের ছেলে। অভিযুক্ত ছোট ভাই চাকরিচ্যুত সেনা সদস্য মোঃ ইব্রাহিম হোসেন (৪৮)।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইব্রাহিম হোসেন হঠাৎ ধারালো চাপাতি দিয়ে বড় ভাই রবিউল ইসলামকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ