শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

ফরিদপুরে রাতের আধারে সড়কের গাছ কাটলেন আ’লীগ নেতা, জব্দ করলেন ইউএনও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আধারে সরকারি সড়কের পাশ থেকে লক্ষাধিক টাকার মেহগনি গাছ কাটলেন রুপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। সড়কের গাছ কেটে নেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাছের কয়েকটি লক জব্দ করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।

সরকারি সড়কের পাশের গাছ কেটে নেওয়া আওয়ামী লীগ নেতার নাম সৈয়দ অলিয়ার রহমান। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের আ’লীগের সহসভাপতি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত রয়েছে তার। এছাড়া বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সৈয়দ অলিয়ার রহমান।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শুক্র ও শনিবার (২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ) ভোররাত থেকে উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামে বারোয়ারী মন্দির সংলগ্ন সরকারি এলজিআরডি  সড়কের পাশ থেকে গাছ গুলো কেটে নেয় আ’লীগ নেতা সৈয়দ অলিয়ার রহমান। ৫ থেকে ৭জন শ্রমিক নিয়ে গাছগুলো কেটে কিছু গাছ সুর্যোগ গ্রামের কাঠ ব্যবসায়ী পিয়াসের নিকট বিক্রি করেন এবং বাকি গাছগুলোর লক নিজ বাড়ির সামনে জড়ো করে রাখেন।

আর এ কাজে তাকে সহায়তা করেন রুপাপাত ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহসভাপতি সৈয়দ ফজলুর রহমান মিথুন ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ রিয়াজ। এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী রবিবার (২ মার্চ) ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাছের লকগুলো গুলো জব্দ করে নিয়ে আসেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ গুলো জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। গাছ কাটার সাথে জড়িত কাউকে পাওয়া যায় নাই।


এই ক্যাটাগরির আরো নিউজ