মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে পুলিশি অভিযানে ২৫০ বোতল ফেনসিডিল জব্দ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত ১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া’র নির্দেশে একদল চৌকস পুলিশ বেনাপোল পোর্ট থানাধীন পলাতক আসামি গাজীপুর গ্রামস্থ ফারুক হোসেনের ছেলে মামুন হোসেন (২৪) এর বসতবাড়ির উত্তর পাশে অভিযান পরিচালনাকালে অভিনব কায়দায় ট্রাকের টায়ারের ভেতরে লুকিয়ে রাখা ২৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, এ সংক্রান্তে পলাতক আসামি মামুন হোসেন সহ অজ্ঞাতনামা ২ জন আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ