শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বোয়ালমারীতে জিয়া প্রজন্ম দলের ভাইস চেয়ারম্যান বিপ্লব’কে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

এম এম জামান, ফরিদপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারীতে আবুল বাসার বিপ্লবকে সংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা জিয়া প্রজন্ম দল।

৩০ অক্টোবর বুধবার দুপুরে বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা তালতলা পুরনো ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজর জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করে।

আলতাফ হোসেনের সভাপতিত্বে কোরাআন তেলওয়াত ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল বাসার বিপ্লব। অনুষ্ঠানে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্টেড থেকে বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য রাখেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক
বোরহানউদ্দিন সৈকত, উপজেলা জিয়া প্রজন্ম দলের উপজেলা সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সজীব আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব, বায়োজিত খান রাব্বি, আবুল কালাম আজাদ শিশির, নজরুল ইসলাম নজরুল, ইমরান হোসেন, শহীদুল্লাহ, জামাল মোল্যা, ইয়াদ আলী, মনির হোসেন,আকরাম হোসেন মিয়া,বজলুর রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ