শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

সাবেক যুবদল নেতার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ পাঠক: ০
এম রাসেল সরকার: নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন আনু নামে সাবেক এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাতে  শহরের মাসদাইর এলাকার একটি ফ্ল্যাট বাসার লিফটের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মোল্লা গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ