শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ মে, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমন্তে ভারতীয় বিএসএফের গুলিতে আমজাদ আলী (৩৫) নামে এক বাংলাদেশী আহত হয়েছে। সে বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচান আলীর ছেলে।

রোববার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতের ভাই আমির আলী জানান, রোববার রাতে সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় ভারতীয় জোয়ান বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ভাই আমজাদ আলীর পায়ে গুলিবিদ্ধ হয়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় সে পালিয়ে বাড়িতে আসলে বাড়ির লোকজন তাকে রাতেই যশোর সদর হাসপাতালে ভর্তি করে। সে বর্তমান সেখানে চিকিৎসাধীন আছে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খুরশীদ আলম বলেন, ভারতীয় বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে শুনেছি। রাতে টহলরত বিজিবি সদস্যরা গুলির শব্দ পাইনি। খোঁজ নিয়ে আহতের বাড়িতে লোকজন পাঠানো হলে, তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে লোকমুখে জানতে পেরেছি আহতের ঘটনা। কিন্তু কিভাবে আহত হয়েছে বা ঘটনাটি কোথায় ঘটেছে আহত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বিস্তারিত জানতে পারবো।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ