বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরে নতুন দুই মুখ, অপরিবর্তিত নৌকার চার মাঝি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

নিউজ ডেক্সঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ রোববার বিকালে আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যশোর জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রেখে ২টি আসনে নতুন মুখ যুক্ত হয়েছে।
যশোর-২ (চৌগাছা- ঝিকরগাছা) আসনে নতুন মুখ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তৌহিদুজ্জামান তুহিন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের নতুন মুখ অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি এনামুল হক বাবুল।
অপরদিকে নৌকার মাঝি অপরিবর্তিত রয়েছেন- যশোর-১ (শার্শা) আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৫ (মনিরামপুর) স্বপন ভট্টাচার্য ও যশোর-৬ (কেশবপুর) থেকে শাহিন চাকলাদার।
উল্লেখ্য, যশোরের ৬টি আসন থেকে মোট ৬৯ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম পূরণ করেছিলেন।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ