শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

নিউজ ডেক্সঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে ঢাকা-১০ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তবে শুধু একটি নয়, আরো দুইটি আসন থেকে মনোনয়ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক সাকিব। আসন তিনটি হল- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০।

সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এসময় সিইসি জানান, মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন সংগ্রহের মাধ্যমে সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন। এর পর বেলা ১১টার পর থেকে মনোনয়ন কেনা দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ