শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

গাজীপুরে পুলিশের গুলিতে আহত আরেক শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত আরেক গার্মেন্টস শ্রমিক মোঃ জামাল উদ্দিন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকার চান মিয়ার ছেলে। তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

শনিবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি জানান, গাজীপুরে বেতনভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। রাতে চিকিৎসাধীন  আইসিইউর ৬ নম্বর বেডে তিনি মারা যান।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল উদ্দিন ও আনজুয়ারা খাতুন নামে দুইজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক আনজুয়ারাকে মৃত ঘোষণা করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ