শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

জেলে থেকেও গাড়ি পোড়ানো মামলার আসামী হলেন যুবদল নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ কারাগারে থাকা অবস্থায় গাড়ি পোড়ানোর মামলায় আসামি হয়েছেন খাগড়াছড়ির পানছড়ির যুবদল নেতা জহির খান আরিফ।

জানা যায়, গত ৫ নভেম্বর বিকাল ৫টার দিকে পুলিশ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসায় অভিযান চালায়। এ সময় জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও যুবদল নেতা জহির খান আরিফসহ বিএনপি’র পাঁচ নেতাকে গ্রেফতার করে। এর পর থেকে যুবদল নেতা জহির খান আরিফ জেলেই রয়েছেন।

অথচ গত ৮ নভেম্বর বিএনপির অবরোধ চলাকালে মাটিরাঙায় সাপমারা এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে প্রধান করে ৮৩ জনের নামে মাটিরাঙা থানায় মামলা করা হয়। ওই মামলায় জহির খান আরিফকে ৫৭ নম্বর আসামি করা হয়েছে।

মাটিরাঙা থানার এসআই মাসুদ আলম পাটওয়ারী বাদী হয়ে মামলাটি করেন।

আরিফের কারাগারের বন্দি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার মো. আক্তার হোসেন শেখ। গ্রেফতারের পর থেকে জহির খান আরিফ জেলেই আছেন বলেও তিনি জানান।

কারাগারে থাকা ব্যক্তি কীভাবে মামলার আসামি হলেন, এ বিষয়ে জানতে চাইলে মাটিরাঙা থানার ওসি মো. জাকারিয়া বলেন, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুসারে তার নাম এসেছে। হয়তো যারা তথ্য দিয়েছে, তারা ভুল তথ্য দিয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে তার নাম বাদ দেওয়া হবে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ