শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

শরৎ রাতে—–কলমেঃ রেবেকা টপি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

শরৎ রাতে

কলমেঃ রেবেকা টপি 

শরতের আকাশ, মেঘের ভেলা

সাদাকালো মেঘের দল,নৃত্য আদিখ্যেতা,

মনের মাঝে মুমূর্ষু চিৎকার।

শ্বাসরুদ্ধ জীবনে বয়ে চলে প্রলয় তুফান।

মৃদু মৃদু সমীরণ ছন্দ আনে কবিতায়।

বাবুই পাখি আনমনে বাসা বাঁধে ছিন্ন ডগায়।

উন্মুক্ত বায়না দিশা খোঁজে প্রেমহীন কল্পনায়,

অতলে নিমজ্জিত একরাশ স্মৃতি,

হাফিয়ে ওঠে কলঙ্কিত লজ্জায়।

তবুও অদেখা স্বপন বাঁধে অলীক বিশ্বাস,

গোধুলির শেষ আলোয়,

স্বপ্নের ডালি হাতে সে ফিরবে আবার,

নুপুরের ছন্দে,

শরৎ রাতে নীরব মনের আঙিনায়।।


এই ক্যাটাগরির আরো নিউজ