শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

অভিযানের এ সময় আটককৃতদের কাছ থেকে ২ হাজার ৪৪২ পিচ ইয়াবা, ২৫০.৪ গ্রাম হেরোইন, ৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১০ পিচ নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ জানান, ডিএমপি পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ৬টা থেকে একটানা ২৪ ঘন্টা ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ