বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি কবিরুল ইসলাম, সম্পাদক পিয়াল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পাঠক: ০
এমএম জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর প্রেসক্লাবের ‌কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবের ‌বর্তমান সভাপতি কবিরুল ইসলাম ছিদ্দিকী, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব হোসেন পিয়াল।
সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্বাচনে ক্লাবের সদস্যরা তাদের নিজ নিজ ভোট প্রয়োগ করেন।
নির্বাচন শেষে বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৯৩ জন, মোট ৮৭ জন ভোটার তাদের ভোট  প্রয়োগ করেন।
 ভোট প্রয়োগের শতকরা হার ৯৩,৫।
 সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ‌বর্তমান সভাপতি ‌কবিরুল ইসলাম সিদ্দিকী। নিকটতম প্রতিদ্বন্দ্বি তরিকুল ইসলাম হিমেল পেয়েছেন ২৪ ভোট।
 সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সঞ্জীব কুমার দাস (প্রাপ্তভোট ৫২),  মোঃ আশরাফুজ্জামান দুলাল (প্রাপ্ত ভোট ৪৯, শেখ মনির হোসেন (প্রাপ্ত ভোট ৪৬)। সাধারণ সম্পাদক পদে  ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন  মাহাবুব হোসেন পিয়াল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুল ইসলাম পিকুল পেয়েছেন ৩৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ‌ ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ মো, মফিজুর  রহমান শিপন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার জাহিদ পেয়েছেন ৩৬ ভোট। অর্থ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খন্দকার আলী আরশাদ কাজল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন তিতু পেয়েছেন ৩৬ সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম জাহিদ (প্রাপ্ত ভোট ৫৭), মানিক কুমার দাস (প্রাপ্ত ভোট ৫৩),এস এম রুবেল (প্রাপ্ত ভোট ৫০), মোহাম্মদ জাহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ৪৮), বিকে সিকদার সজল (প্রাপ্ত ভোট ৪৮),রুহুল আমিন (প্রাপ্ত ভোট ৪২)। এর আগে ৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হচ্ছেন দপ্তর সম্পাদক পদে এস এম মাসুদুর রহমান তরুণ, প্রচার ও সম্পাদক হিসেবে আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পদের পদে বিভাষ দত্ত, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক হিসেবে মুইজূর রহমান রবি, এবং ক্রীড়া সম্পাদক হিসেবে – শ্রাবণ হাসান।
আসন্ন এই প্রেসক্লাব নির্বাচনে ‌প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ‌অত্র প্রেসক্লাবের সদস্য এম এ সালাম,এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক  মঞ্জুয়ারা স্বপ্না ও হাসানুজ্জামান। ১ বছর পরে ফরিদপুর প্রেসক্লাবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ