শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ফরিদপুরে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ পাঠক: ০

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জিয়া প্রজন্ম দলের উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবুল বাশার বিপ্লবের বোয়ালমারী উপজেলার গুনবহাস্থ বাসভবনে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং জিয়া প্রজন্ম দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি আবুল বাশার বিপ্লব তার বক্তব্যে বলেন, “বিএনপির দীর্ঘদিনের সংগ্রাম, গৌরব ও ঐতিহ্য রয়েছ। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় আন্দোলন করে এসেছে। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মো. দেলোয়ার হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব মো. আল আমিন হোসেন, ফরিদপুর জেলা জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক মো. চয়ন,
আলফাডাঙ্গা শ্রমিক দলের সভাপতি ইয়াদ আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. এনামুল, গুনবহা ইউনিয়ন জিয়া প্রজন্ম দল নেতা মো. নাজমুল, মোঃ ইসরাফিল, চতুল ইউনিয়ন জিয়া প্রজন্ম দল নেতা তারিকুল ইসলাম, বোয়ালমারী পৌর জিয়া প্রজন্ম দলনেতা মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও ছাত্র দল নেতা, কাজী শাহ্ মোঃ জাকারিয়া। পরে দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ