বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

গণ অভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ পাঠক: ০

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এপথে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯ টা থেকে বন্ধ হয়ে পড়ে আমদানি,রফতানি।

এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ শিল্পকলকারখানার কাচামাল ও পচনশীল জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে।

বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে আবারও দুই দেশেন মধ্যে বানিজ্যিক কার্যক্রম শুরু হবে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ