বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ০

এম এম জামান, ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশন আরা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চার সন্তানের জননী রওশন আরা বেগম ওই গ্রামের মো. হাসান শেখ ওরফে মান্দার শেখের স্ত্রী।

পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বসতবাড়ির পাশ্ববর্তী গোয়ালঘর পরিস্কার করতে মোটরের পানির উঠানোর জন্য বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন রওশন আরা বেগম। তার পুত্রবধূ বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ডেকে এনে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা বলেন, হাতপাতালে আসার আগেই রওশন আরা বেগমের মৃত্যু হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ