শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন বেনাপোল থানার ওসি সুমন ভক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ জুলাই, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ চতুর্থ বারের মতো যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। সোমবার (১৫ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে জেলা পুলিশের মসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম এ ঘোষণা দেন।

এসময় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এবারের সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারে ভূসিত হন মোঃ নিশাত আল নাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, বেনাপোল পোর্ট থানা। শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর ঝন্টু কুমার বাসক ও শ্রেষ্ঠ এএসআই কাজী জাহিদুল ইসলাম বেনাপোল পোর্ট থানা।

সম্মাননা স্মারক পেয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে ও থানার অন্তর্ভূক্ত এলাকা থেকে মাদক সহ সকল অপরাধ মুক্ত করতে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাব। তিনি পুলিশের সার্বিক কাজে পূর্বের ন্যায় সকলের সহযোগীতা কামনা করেন।

তিনি আরো বলেন, এ পুরুস্কার আমার সামনের কাজের গতিকে আরো অগ্রগতি ও উৎসায়িত করবে। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার এ দায়িত্ব পালন করে যেতে পারি।

পুলিশের মসিক এ কল্যাণ সভায় উর্দ্ধতন কর্তৃপক্ষ ও জেলার সকল অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ