রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ভারতে যাবারকালে শূন্য রেখায় পাসপোর্ট যাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ মার্চ, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় সীমান্তের শুণ্য রেখায় নূর ইসলাম নামে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত পাসপোর্টধারী যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে।(পাসপোর্ট নংঃA01131727)

শনিবার (৩০ মার্চ) দুপুরে সে বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য দীর্ঘ লাইনের নৌম্যানসল্যান্ডে অপেক্ষা করছিল। এসময় দির্ঘ লাইনে অসুস্থ্য হয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্টধারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতগামী ভুক্তভোগী পাসপোর্টধারীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাড়াতে হয়। এসময় কেউ অসুস্থ্য হলেও শুন্যরেখা থেকে বাইরে যাওয়ার সুযোগ থাকেনা। এর আগেও অসুস্থ্য হয়ে অনেক পাসপোর্টধারীর সীমান্তে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবুও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা আজও মেলেনি ভারতগামী পাসপোর্ট যাত্রীর।

ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীরা দুদেশের হাইকমিশনের দৃষ্টি আকর্শন করেছেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ