বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

মুন্সীগঞ্জ লৌহজং থানার পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মতিউর রহমান রিয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞান চর্চা ও মানবিক চেতনা বিকাশের কেন্দ্র এবং নীতি নৈতিকতা, দায় দায়িত্ব ও বুদ্ধি বিবেকের আধার। তাই সৃজনশীল গণমাধ্যম ও সম্মানজনক পেশা হিসেবে সংবাদপত্র অগ্রগণ্য। তবে সবচে ঝুকিপূর্ণ এবং সাহসী, সংবেদনশীল ও নির্মোহ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও গণসম্পৃক্ত সার্বক্ষণিক পেশা সাংবাদিকতা।

সেই পেশাকেই সম্মান জানাতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সংবাদ প্রচারে বিশেষ অবদান রাখার সাথে সাথে লৌহজং থানা পুলিশকে সমাজের অসংগতি রোধে, অপরাধ দমনে সার্বিক সহযোগিতা ও গণমাধ্যম কর্মী হিসেবে অপরাধের তথ্য প্রদান করে সহযোগিতা করায়, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সাধারণ সম্পাদক, দৈনিক মুক্ত খবর পত্রিকা ও দৈনিক দিগন্ত প্রতিদিনের, নিজস্ব প্রতিবেদক, মতিউর রহমান রিয়াদ‌ সম্মাননা স্বারক পেলেন
লৌহজং থানার পক্ষ থেকে ।

জানা যায়, এই প্রথম লৌহজং উপজেলা থেকে থানা পুলিশকে বিভিন্ন ভাবে সহযোগিতার কারনে থানা পুলিশের পক্ষ থেকে মতিউর রহমান রিয়াদ কে সম্মাননা স্বারক প্রদান করা হল।

১০ ফেব্রুয়ারী শনিবার বেলা ১ টার সময় লৌহজং থানা পুলিশের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করেন লৌহজং থানার ওসি তদন্ত মো.সাইফুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন লৌহজং থানার সেকেন্ড অফিসার, এস আই মোস্তফা কামাল সহ অন্যান্য অফিসার বৃন্দ, সদস্যগণ ও গণমাধ্যম কর্মীরা, প্রমুখ ।

মতিউর রহমান রিয়াদ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোখতারুর রহমান এর পুত্র। চার ভাই বোনের মধ্যে, মতিউর রহমান রিয়াদ মেঝো। দীর্ঘদিন যাবত মতিউর রহমান রিয়াদ সংবাদ সংগ্রহকে নেশা ও পেশা হিসেবে গ্রহণ করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ