শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ১৯ দেশের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ পাঠক: ০

নিউজ ডেক্সঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে গিয়ে অভিনন্দন জানিয়েছেন ১৯ দেশের রাষ্ট্রদূত। এ সময় তারা নিজেদের দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ গণভবনে বাংলাদেশে নিযুক্ত জাপান, থাইল্যান্ড, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কুয়েত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, ইরান, আলজেরিয়া, ফিলিস্তিন, মালয়েশিয়া, মিশর, ব্রুনেই দারুসসালাম, রিপাবলিক অব কোরিয়া’র রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় রাষ্ট্রদূতেরা তাঁদের দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন। তাঁরা পারস্পরিক স্বার্থ ও উন্নয়নসংক্রান্ত দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত–সমৃদ্ধ দেশে পরিণত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূতেরা। বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

প্রধানমন্ত্রী গণভবনে আসা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা দেওয়ার জন্য এসব বন্ধুদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ