শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন; একচেটিয়া ভোট বর্জন করেছে জনগণ- মঈন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ পাঠক: ০

নিউজ ডেক্সঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপি’র চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামি পর্যবেক্ষকেরা নির্বাচনের সাফাই গাইলেও জনগণ একচেটিয়াভাবে এই নির্বাচনকে বর্জন করেছে। সাত জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন হয়েছে। জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বলেও তিনি জানান।

নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, সাত জানুয়ারির নির্বাচনে বহু নির্বাচনী কেন্দ্রে একটি ভোটও পড়েনি। ভোট দিতে না গিয়ে জনগণ বিএনপির আন্দোলনে সমর্থন জানিয়েছেও বলে দাবি করেন। তিনি বলেন, খাগড়াছড়িতে ১৯টি কেন্দ্রে ১টি ভোটও পড়েনি, কিছু কেন্দ্রে মাত্র ১০-১২টি ভোট পড়েছে। এই কমিশন ভুয়া প্রহসনের নাটকের নির্বাচন করেছে।

মঈন খান বলেন, নিজেদের মধ্যে কৃত্রিম প্রতিযোগিতা সৃষ্টি করেও ভোটার আনতে পারেনি আওয়ামী লীগ। সামাজিক নিরাপত্তাবেষ্টনির আওতাভুক্তদের হুমকি দিয়েও লাভ হয়নি। লাভ হয়নি ডামি লাইন বা শিশুদের ভোটার বানিয়ে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভোট গ্রহণের হার নিয়ে বক্তব্য হাস্যকর। কমিশন আগেই কত সংখ্যক ভোট পড়েছে তা নির্ধারন করে রেখেছছিলো। এই নির্বাচনের সবই ডামি, ডামি প্রার্থী, ডামি ভোটার, ডামি পর্যবেক্ষক। ভোট বর্জন করে জনগণ স্পষ্ট করেছে এই নির্বাচন ভুয়া।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ