শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

লৌহজংয়ে নৌকা প্রতীকের উঠান বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নে মৃধা বাড়ীর মাঠ প্রাঙ্গনে নৌকার প্রতীকের উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। ৩ রা জানুয়ারি, বুধবার সন্ধ্যা সারে ৬ টার সময় এই উঠান বৈঠকের আয়োজন করেন বেজগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা ।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি কে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে ১,২ ও ৩ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

লৌহজং উপজেলা বেজগাঁও ইউনিয়ন চেয়ারম্যানের মো. ফারুক ইকবাল মৃধার সভাপতিত্বে। মো. সাজিদ খান সঞ্জয় ও সুজন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের এম পি, সাগুফতা ইয়াসমিন এমিলি।

এসময় আরও উপস্থিত ছিলেন ,লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি তালুকদার। লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন। লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল রশিদ শিকদার। বেজগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন তালুকদার সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ, প্রমুখ।

উঠান বৈঠকের শেষ ১৩ শত লোকের গনভোজের আয়োজন করেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও বেজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা।


এই ক্যাটাগরির আরো নিউজ