শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী বাছাই ও মনোনয়ন পত্র বিতরন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী বাছাই ও মনোনয়ন পত্র বিতরন শুরু হয়েছে।

২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার বেলা ১২ টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম।

প্রার্থী বাছাই ও মনোনয়ন পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির নির্বাহী চেয়ারম্যান এ. এন. এম সিরাজুল ইসলাম, মহাসচিব জাফর আহমেদ জয়, অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ ফারুকুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ মনির হোসেন কাজী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রার্থী বাছাই ও মনোনয়ন পত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধ শতাধিক নেতা স্বতস্ফূর্তভাবে মনোননয় পত্র গ্রহন করেন। সময়ের স্বল্পতার জন্য সকলের কাছে মনোনয়ন পত্র তুলে দিতে না পারায় আগামীকালও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

উল্লেখ্য যে, দেশের আপামর মানুষের দুঃখ ও দুর্দশা ও তাদের দাবীর কথা জাতীয় সংসদে তুলে ধরার জন্যই যুক্তফ্রন্ট এর সাথে জোটবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহন করছে। এবং আশা রাখছে সুস্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে একাধিক আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করবে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ