শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৪০ টি মহিষ আমদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

মিলন হোসেন, বেনাপোলঃ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে ১৪০টি মহিষ আমদানি করা হয়েছে। ভারতীয় মুরারা জাতের ৬৯ টি বাছুর মহিষ, ৬৯ টি গাভী মহিষ, ০২টি ষাড় মহিষ সর্বমোট ১৪০ টি মহিষ আমদানি করা হয়।

বন্দর পরিচালক মোঃ রেজাউল করিম জানান, মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভারতের রপ্তানিকারক Narwal Dairy Farm এর নিকট হতে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর এর “মহিষ উন্নয়ন প্রকল্পের আওতায় ভারতীয় ৯টি ট্রাকে এ মহিষ গুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বন্দর থেকে যাতে দূরত খালাস হয় সেই বিষয় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ দূরত কাজ করছে।

উক্ত মহিষ আমদানি করার ক্ষেত্রে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট হিসেবে কাজ করেন এন ইসলাম এবং আমদানিকারক: জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, মনিপুরীপাড়া, তেজগাঁও ঢাকা।

পরবর্তিতে বেনাপোল স্থলবন্দরের সকল কার্যক্রম শেষে বাংলাদেশী ট্রাক যোগে মহিষ উন্নয়ন প্রকল্প ফকিরহাট, বাগেরহাট গমন করবে বলে জানান সিএন্ডএফ এজেন্ট।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ