শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

তুবা’র ৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

নিজস্ব সংবাদদাতা: আগামী ১ই ডিসেম্বর ২০২৩ ইং তুবা সমাজকল্যাণ সোসাইটির ৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সোসাইটির প্রধান কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“তুবা সমাজ কল্যাণ সোসাইটি” সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, অরাজনৈতিক, সেচছাসেবী মনোভাবাপন্ন সংগঠন। এই সংগঠন অন্য কোন সংগঠনের অঙ্গসংগঠন হিসেবে কাজ করে না। কোন রাজনৈতিক, ব্যক্তি স্বার্থে বা উদ্দেশ্যে এই সংগঠনটি ব্যবহার করা হয় না।

“তুবা সমাজ কল্যাণ সোসাইটি” এর চুড়ান্ত লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করা এবং সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করা।

“তুবা সমাজ কল্যাণ সোসাইটি” এর ৭ টি কর্মসূচিঃ
১) বয়সভিত্তিক বাংলা অর্থ সহ আল-কুরআন শিক্ষা দান।
২) বাৎসরিক ওয়াজের মাধ্যমে হাদিস সহ মাসলাহ-মাসায়েল শিক্ষা দান।
৩) মানসম্মত ইসলামি বই বিতরণ।
৪) সমাজে দরিদ্রদের অর্থ সহ সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করা।
৫) দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
৬) নির্দিষ্ট সময় অন্তর সময়ে গান ও বিভিন্ন শিল্পীদের দিয়ে প্রশিক্ষণ দেওয়া।
৭) ব্লাড ক্যাম্পেইন এন্ড ব্লাড ম্যানেজিং।

উক্ত আলোচনা সভায় উপস্থিতি ছিলেন,
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল সরকার জনি, মোহাম্মদ মাসুম হোসেন, মহাসচিব ইসমাইল হোসেন এলিন, যুগ্ম মহাসচিব মাসুম ভূঁইয়া, এস এম টিটু আহমেদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল গীতিকার দ্বীন ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন তালুকদার সহ মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ