শিরোনাম:
ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ লৌহজংয়ে এ্যাডঃ সোহানা তাহমিনার নির্বাচনী গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড. সোহানা তাহামিনা গণসংযোগ করেছেন। ৭ ই নভেম্বর মঙ্গলবার লৌহজং উপজেলার নাগেরহাট বাজার ও মালিরঅংক বাজার দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মুন্সীগঞ্জ খবরের সম্পাদক এড. সোহানা তাহামিনা  সফর সঙ্গী ছিলেন
কনকসার ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, ৫নং ওয়ার্ড সভাপতি ইকবাল খালেক শেখ। ৬নং সভাপতি সুলিল সরকার। আওয়ামী নেতা সবজল শিকদার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

মনোনয়ন প্রত্যাশী এড. সোহানা তাহামিনা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছে। দেশের মানুষকে আগলে রেখেছেন। সুখে দুঃখে মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবেন। প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে আপনাদের সেবা করতে পাঠিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের নৌকার মাঝি হতে চাই। আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।


এই ক্যাটাগরির আরো নিউজ