শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

চার্জ দেয়া অবস্থায় ইজিবাইকে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

বোয়ালমারী (ফরিদপুর)থেকে এমএম জামানঃ ফরিদপুরের বোয়ালমারীতে রুমান শেখ (৭) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। সে উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের রুবেল শেখের ছেলে।

জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের ইজিবাইক চালক রুবেল শেখ সোমবার (৬ নভেম্বর) সকালে বাড়িতে তার ইজিবাইক চার্জ দিচ্ছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে তার ছেলে রুমান শেখ (৭) ইজিবাইকে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকেরা ইজিবাইকটি বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘরের মেইন সুইচ বন্ধ করে দিলে রুমান মাটিতে পড়ে যায়।আহত অবস্থায় তাকে পাশ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সোমবার দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর শিকদার জানান, ইজিবাইকে চার্জ দেওয়া অবস্থায় রুমান ইজিবাইকের হাতল ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রুমানকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ