শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ পাঠক: ০

ডেক্স রিপোর্টঃ আগামীকাল রোববার (২২ অক্টোবর) বিকেল থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের অধিবেশন। এটি চলতি একাদশ সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন। আর এই অধিবেশনটি হবে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চলতি মাসের ৫ অক্টোবর জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। রোববার বিকেল ৪টায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অর্থাৎ ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় গণনা ও নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না।

এদিকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার কথা শোনা যাচ্ছে। সেই অনুযায়ী এ অধিবেশনই হবে একাদশ সংসদের শেষ অধিবেশন। তবে সংবিধান অনুযায়ী জরুরি প্রয়োজনে যে কোনো সময় সংসদে অধিবেশন আহ্বান করা যেতে পারে। নতুন সংসদ নির্বাচিত সদস্যদের শপথ নেওয়া পর আগের সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ