শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

শার্শার অগ্রভুলোটে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বোমা ও গুলিবর্ষণ,আহত-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

শহিদুল ইসলম বাগআঁচড়া প্রতিনিধি ।। যশোরের শার্শার গোগায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আতিয়ার রহমান (৫৮) ও শফিকুল ইসলাম (৫৮) নামে দুই জন বিএনপি নেতা আহত হয়েছেন।

সোমবার রাত ১০ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট বাজারে ঘটনাটি ঘটেছে।

আহত আতিয়ার রহমান ওই গ্রামের রওশন আলীর ছেলে ও শফিকুল ইসলাম একই গ্রামের সৈয়দ আলী গাইনের ছেলে।

তথ্যনুসন্ধানে জানাগেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহ-সভাপতি সরোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো ।তারই জেরে সোমবার রাতে ১০/১২ জন আব্দুল হামিদ সরদার সমর্থিত আতিয়ার রহমানকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাটুর হাঁড় ভেঙ্গে ফেলে। তাকে বাঁচাতে আসলে শফিকুল নামে অপার এক বিএনপি নেতাকে ও পিটিয়ে জখম করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলি বর্ষণ করে এলাকায় আতংক সৃষ্টি করে স্থান ত্যাগ করে।পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ খবর ছড়িয়ে পড়লে হামিদ সরদার সমর্থিত নেতাকর্মীরা বাজারে এসে হট্টগোল সৃষ্টি করলে পুলিশ এসে সকলকে ছত্রভংঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এদিকে মঙ্গলবার সকালে ওই বাজার থেকে একটি তাজা বোমা ও গুলির খোসা উদ্ধার করেছে স্থানীয় জনতা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ গিয়ে দুপক্ষকে ছত্রভংঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।পরিস্থিতি এখন স্বাভাবিক।ক্ষতিগ্রস্ত পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ