শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ে বর-কণে সহ ১০০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

নিউজ ডেক্সঃ ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আগুনে পুড়ে বর-কণে সহ ১শ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে প্রায় দেড় শতাধিক।

ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ইরাকে নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০০ জনের প্রাণহানি এবং দেড় শতাধিকেরও বেশি আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে আতশবাজি জ্বালানোর পরে অনুষ্ঠানের হলে আগুন ছড়িয়ে পড়ে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ