শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বেনাপোলে পৃথক অভিযানে ২০৯ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবনের সামনে হইতে ৫৯ বোতল ফেন্সিডিলসহ জাকির হোসেন (২৫) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

অপরদিকে একইদিনে দুপুর সাড়ে ১২টায় দিকে বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড হইতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়া বলেন, মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ ২০৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোর্টে প্রেরন করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ