শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে বাস-মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, বেনাপোলঃ যশোরের বেনাপোল পৌর গেট সংলগ্ন মহাসড়কের উপর বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।নিহত চালক ওমর আলী (৪৫) সে শার্শা থানাধীন উলাশির বড়বাড়িয়া গ্রামের আলী কদরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (১০ সেপ্টম্বর) রাত সাড়ে ৭ টার দিকে বেনাপোলগামী লিজা পরিবহন (যশোর জ  ১১০০১৭) বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল( যশোর হ- ১২১৯১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায়।

মোটর সাইকেলের অপর অজ্ঞাতনামা যাত্রী গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন ফায়ার সার্ভিসের গাড়িতে করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘাতক বাস ও নিহতের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ