শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেনের গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ পাঠক: ০
বিশেষ প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারে ব্যাপক গণসংযোগ করছেন  ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক সাখাওয়াত হোসেন।
তিনি ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শনিবার (১০ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা বাজার, বোয়ালমারী বাজার,  সাতৈর বাজার, কাদিরদী বাজার ও বিভিন্ন হাট-বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি।
এছাড়া গণসংযোগ ও বিভিন্ন পথসভায় আওয়ামীলীগ সরকারের আমলে নির্মিত পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগাপ্রকল্পের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন  বলেন, শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছে। যার সুবিধাভোগী প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ। শেখ হাসিনার দুরদর্শীতায় সময়মতো আমরা করোনার টিকা পেয়েছি। প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।
সাখাওয়াত হোসেন আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে স্বল্প উন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সরকার প্রধান। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আ’লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, গুনবহা ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামারখালী ইউনিয়ন ছাত্রলীগ মেহেদী হাসান লিটু সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ